লগইন
আলমডাঙ্গার সাতকপা‌টে মোবাইল ছিনতাইকারী গ্রেফতার, মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৩ মে, ২০২৬ | ০৫:০৬ বিকাল ৫১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার সাতকপা‌টে মোবাইল ছিনতাইকারী গ্রেফতার, মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার

আলমডাঙ্গার সাতকপাট ব্রিজ সংলগ্ন এলাকায় রা‌তের আধা‌রে জোরপূর্বক ব‌‌্যবসায়ীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত ১ জন‌কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাইকৃত মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার বেলগাছি গ্রামের সাকিল আহাম্মেদ (২৩) আলমডাঙ্গা শহ‌রের এ জি কম‌প্লেক্সর মেসার্স ফ্রেন্ডস্ মে‌ডি‌সিন কর্ণা‌রে কর্মরত। গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে তিনি কর্মস্থল থেকে বাইসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে হাউসপুর মোড় থেকে তার পরিচিত শরিফুল ইসলাম (৩৫) ও সাত্তার আলী (৩৩) তার সঙ্গে যোগ দেন।

রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তারা সাতকপাট ব্রিজ সংলগ্ন পাকা সড়কে পৌঁছালে পিছন দিক থেকে দুইটি মোটরসাইকেলে করে ৩-৪ জন দুর্বৃত্ত এসে তাদের পথরোধ করে। এসময় দুর্বৃত্তরা খুন-জখমের ভয় দেখিয়ে সাকিলের হাতে থাকা একটি HONOR 200 মডেলের মোবাইল ফোন (মূল্য আনুমানিক ৩৪ হাজার টাকা) ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় সাকিল আহাম্মেদের লিখিত এজাহারের ভিত্তিতে আলমডাঙ্গা থানায় মামলা নং-০১, তারিখ ০১/০৫/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩৯২ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. বানী ইসরাইলের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আলমগীর কবীরসহ একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে ২ মে ২০২৬ তারিখ রাত ১২টা ৪৫ মিনিটে বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে কুষ্টিয়া জেলার ইবি থানার শংকরদী (গড়গড়ি পাড়া) এলাকার বাসিন্দা রেজাউল করীম পিন্টুর ছে‌লে মো. সাহিল রহমান ডন (২৭)কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪১ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪২ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।