লগইন
আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা :  মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬ | ০৮:০১ রাত ১৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা : মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২

মাদকের ভয়াল থাবায় ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে আলমডাঙ্গার জনপদ। শহরের অলিগলি থেকে প্রত্যন্ত গ্রামের পাড়া-মহল্লা সবখানেই ছড়িয়ে পড়েছে মাদকের বিস্তার। বয়স্ক থেকে শুরু করে উঠতি বয়সী তরুণদের একটি অংশ মাদক বিক্রি ও সেবনে জড়িয়ে পড়ছে। সুযোগসন্ধানী একটি চক্র গ্রামেগঞ্জে গড়ে তুলেছে মাদকের অবৈধ কারবার। এতে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও সচেতন মহলে।

এরই মধ্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম যোগদানের পর থেকে প্রায় প্রতিদিনই মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করছে। তবে একের পর এক গ্রেফতারের পরও মাদকের বিস্তার থামছে না। ফলে মাদকের নেপথ্যে থাকা মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামে অভিযান চালিয়ে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাহাবুব আলম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। এ ছাড়া মাদক মামলায় স্বপন আলী (২৮) নামে আরও একজনকে গ্রেফার করা হয়েছে। তিনি ওসমানপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এসআই এসএম নিয়ামুল হকের নেতৃত্বে ওসমানপুর পুলিশ ক্যাম্পের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওসমানপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে মাহাবুব আলমকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। অন্যদিকে, আলমডাঙ্গা থানার মাদক মামলার আসামী স্বপন আলীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সচেতন মহলের মতে, শুধু মাদকসেবী কিংবা খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। মাদকের সরবরাহকারী, পৃষ্ঠপোষক ও নেপথ্যের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, নজরদারি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। অন্যথায় মাদকের এই ভয়াল বিস্তার আগামী প্রজন্মকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১২ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৩ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১৪ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

২৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।