লগইন
আলমডাঙ্গার মাজু গ্রামে গেটের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১২ জুলাই, ২০২৬ | ১২:৩০ রাত ৪৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার মাজু গ্রামে গেটের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ

আলমডাঙ্গার মাজু গ্রামে গেটের সামনে মোটরসাইকেল ও সাইকেল রাখাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বা‌ড়ি‌তে হামলা, ভাঙচুর ও নগদ টাকা চু‌রির অভিযোগ উঠেছে। ৯ জুলাই বৃহস্প‌তিবার রাতে এ হামলা ও ভাংচু‌রের ঘটনা ঘ‌টে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাজু গ্রামের মাঝেরপাড়া এলাকার মৃত আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে তোয়াজ উদ্দিনের বাড়ির সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের হায়াৎ আলীর ছেলে বাদশা ও আমিরুল ইসলাম একটি মোটরসাইকেল ও সাইকেল রেখে যান। এতে বাড়ি থেকে যাতায়াতে সমস্যা সৃষ্টি হওয়ায় এবং গেটের মূল পিলারের ক্ষতি হতে পারে উল্লেখ করে তোয়াজ উদ্দিনের ছেলে আল-আমিন তাদের যানবাহন অন্যত্র রাখতে বলেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। 

অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে বাদশা ও তার সহযোগীরা আল-আমিনকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। কিছুক্ষণ পর রাত প্রায় ১০টার দিকে বাদশার নেতৃত্বে কয়েকজন লোক সংঘবদ্ধভাবে বাড়ির সামনে এসে গালাগালি শুরু করেন। পরে তারা আল-আমিনকে মারধর করেন। তার চিৎকার শুনে মা জোৎস্না খাতুন এগিয়ে গেলে অভিযুক্তরা বাড়ির ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা ঘরের আলমারি, আসবাবপত্র, শোকেস, জানালা, টেবিল-চেয়ার এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা নগদ ৭৬ হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি ব্যবহারের আরও বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

ঘটনার পর তোয়াজ উদ্দিন আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পরও অভিযুক্ত পক্ষের লোকজন হুমকি-ধামকি দিচ্ছে বলে তিনি দাবি করেন।

তোয়াজ উদ্দিন বলেন, "আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩৫ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩৫ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।