লগইন
আলমডাঙ্গার কামালপুর বটতলার “আমেনা অটো” পুরাতন মোটরসাইকেল শোরুমের কর্মচারী সাজিদকে কুপিয়ে রক্তাক্ত জখম
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৮ এপ্রিল, ২০২৬ | ০২:৩৬ দুপুর ৬১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার কামালপুর বটতলার “আমেনা অটো” পুরাতন মোটরসাইকেল শোরুমের কর্মচারী সাজিদকে কুপিয়ে রক্তাক্ত জখম

আলমডাঙ্গার কামালপুর বটতলার একটি মোটরসাইকেল শোরুম মুহূর্তেই পরিণত হয় রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে। পূর্ব বিরোধের জেরে একদল সশস্ত্র যুবক ঢুকে পড়ে “আমেনা অটো” নামের পুরাতন মোটরসাইকেল শোরুমে—আর চোখের পলকে কুপিয়ে রক্তাক্ত জখম করে কর্মচারী সাজিদ (২৬) কে। রবিবার (২৬ এপ্রিল) রাত ৮টায় এই নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর বটতলায় আবুল কালাম আজাদের মালিকানাধীন “আমেনা অটো” শোরুমে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল হারদী ইউনিয়নের লক্ষিপুর গ্রামের কামাল খাঁর ছেলে সাজিদ। তার পিতা কামাল খাঁ পেশায় গরু ব্যবসায়ী। এই গরু ব্যবসাকে কেন্দ্র করেই দুর্লভপুর গ্রামের জিনারুল ইসলামের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধই যেন রূপ নেয় ভয়াবহ প্রতিশোধে।

অভিযোগে বলা হয়েছে, জিনারুল ইসলামের ছেলে জিল্লুর রহমান (২২), শাকিল (২০) এবং একই গ্রামের মারজুল হোসেনের ছেলে সবুজসহ আরও কয়েকজন যুবক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে শোরুমে হামলা চালায়। তারা ঢুকেই সাজিদকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। সাজিদের রক্তে ভেসে যায় শোরুম। সাজিদের চিংকারে হামলার সময় শোরুম মালিকের অন্তঃসত্ত্বা স্ত্রী এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও নির্মমভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয় হামলাকারীরা। তাদের এই বর্বরতায় স্তম্ভিত হয়ে পড়ে উপস্থিত সবাই।

শুধু মানুষে হামলা করেই থেমে থাকেনি তারা শোরুমের মোটরসাইকেল ভাঙচুর করে, ক্যাশ টেবিলের ড্রয়ার ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রথমে হামলাকারীদের শনাক্ত করা না গেলেও পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অন্তত তিনজনকে নিশ্চিতভাবে চিহ্নিত করা হয়েছে।

এ ঘটনায় আহত সাজিদের পিতা কামাল খাঁ বাদী হয়ে উল্লেখিত তিনজনের নামসহ আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, এমন প্রকাশ্য হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। প্রশ্ন উঠছে কতটা নিরাপত্তাহীন হলে একটি ব্যস্ত শোরুমে ঢুকে এভাবে কুপিয়ে মানুষ জখম করে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে?

আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২৯ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩০ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।