লগইন
আলমডাঙ্গার জুতাপট্টিতে জমজমাট মাদকের আসরে ভ্রাম্যমাণ আদালতের হানা, ৭ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদন্ড
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৭ জুন, ২০২৬ | ০১:৫৭ রাত ৫৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার জুতাপট্টিতে জমজমাট মাদকের আসরে ভ্রাম্যমাণ আদালতের হানা, ৭ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদন্ড

আলমডাঙ্গা পৌর শহরের জুতাপট্টিতে নিয়‌মিত প্রকাশ্যেই বসেছিল মাদকের আড্ডা। দরজা বন্ধ করে গোল হয়ে বসে চলছিল মাদকসেবন। আলমডাঙ্গা থানা পু‌লি‌শের অভিযানে হাতেনাতে ধরা পড়ে ৭ মাদকসেবী। প‌রে শুক্রবার রাত ৮টার দিকে পরিচালিত এ অভিযানে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— চারতলার মোড়ের লক্ষণ ঘোষের ছেলে শ্রাবণ ঘোষ (২৯), কলেজপাড়ার নুর ইসলামের ছেলে আব্দুল আল মামুন, আনন্দধামের লুৎফর রহমানের ছেলে মো. নাসিমুল, চারতলার মোড়ের খজেন অধিকারীর ছেলে রতন অধিকারী, কলেজপাড়ার আজিজুর রহমানের ছেলে আজহারুল ইসলাম, কোর্টপাড়ার আশরাফুল ইসলামের ছেলে লাল মিয়া এবং থানাপাড়ার সাধুয়া দাশের ছেলে সুজন দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জুতাপট্টির সুজন দাসের দোকানটি দীর্ঘদিন ধরেই মাদকসেবীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। শুক্রবার দোকানের দরজা বন্ধ করে সেখানে বসানো হয় মাদকের আসর। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পু‌লিশ তা‌দের আটক ক‌রে। সংবাদ পে‌য়ে ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রেন।

ভ্রাম‌্যমান আদাল‌তে মাদকের আসর পরিচালনা ও দোকানকে মাদকসেবনের কেন্দ্র হিসেবে ব্যবহার করতে দেওয়ার অপরাধে সুজন দাসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া বাকি ৬ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত চলবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৩ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।