লগইন
আলমডাঙ্গার ইউএনও শাহীনূর আক্তার জামালপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬ | ০৮:২৯ রাত ২০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার ইউএনও শাহীনূর আক্তার জামালপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনূর আক্তারকে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলাপ্রশাসক (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে। ১৫ নভেম্বর ২০২৬ তারিখে এ বদলির খবর জানা গেছে।

২০২৬ সালের ১৭মে আলমডাঙ্গা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন শাহীনূর আক্তার। দায়িত্ব গ্রহণের প্রায় ছয় মাসের মাথায় নতুন কর্মস্থলে বদলি হলেন তিনি।

শাহীনূর আক্তার৩৫তমবিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। আলমডাঙ্গায় যোগদানের আগেতিনিগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উপজেলানির্বাহী কর্মকর্তা হিসেবেদায়িত্ব পালনকরেছেন। ১১ মে ২০২৬ তারিখে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে আলমডাঙ্গার ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

আলমডাঙ্গায় দায়িত্ব পালনকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি উপজেলা পরিষদ ও আলমডাঙ্গা পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করেন। প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সরকারি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ডে তিনি দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি জন্মও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অক্টোবর মাসের মূল্যায়নে উপজেলা পর্যায়ে তৃতীয়স্থান অর্জন করেন তিনি।

তাঁর বদলির খবরে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের পর তাঁর স্থলাভিষিক্ত হিসেবেকে আলমডাঙ্গার ইউএনও হিসেবে দায়িত্ব পাবেন, তা এখনো জানা যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৮ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪৬ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪৭ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।