লগইন
আলমডাঙ্গার বাঁশবাড়িয়ায় ঋণের চাপে কৃষকের আত্মহত্যা: অবশেষে এতিম শিশুদের পাশে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:২৬ সকাল ২৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার বাঁশবাড়িয়ায় ঋণের চাপে কৃষকের আত্মহত্যা: অবশেষে এতিম শিশুদের পাশে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন

হাটবোয়ালিয়া প্রতি‌নি‌ধি : ঋণের কিস্তি শোধ করতে না পেরে আত্মহত্যা করা আলমডাঙ্গার কৃষক ইকরামুল হক মোহনের (৩৫) অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারটির চরম মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠলে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। এর পরই মঙ্গলবার দুপুরে ওই পরিবারটিকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়।

উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কাউসার আলির ছেলে মোহন প্রায় দেড় বছর আগে মেরুদণ্ডের হাড়ক্ষয় রোগে আক্রান্ত হন। ফলে ভারী কাজ বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। অসুস্থতার মধ্যেও চিকিৎসা ব্যয় ও সংসারের খরচ চালাতে একাধিক স্থানীয় এনজিও থেকে ঋণ নিতে বাধ্য হন তিনি। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় কিস্তি পরিশোধ সম্ভব হচ্ছিল না। প্রতিবেশী ও স্বজনদের অভিযোগ, এনজিও কর্মীদের ধারাবাহিক চাপ ও ঋণের ভয়ে মানসিকভাবে ভেঙে পড়ে গত ২০২৫ সালের ৩০ ডিসেম্বর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মোহনের আকস্মিক মৃত্যুর পর চরম অনিশ্চয়তায় পড়ে তার তিন শিশু সন্তান ইমারুল হক (১৩), আসমা (৭) ও মরিয়ম (৩)। ভাঙাচোরা মাটির ঘর, ফুটো টিনের চাল দিয়ে পানি পড়া আর খাবারের অভাবে সন্তানদের কান্নাকাটি—সব মিলিয়ে পরিবারটির দিন কাটছিল অত্যন্ত মানবেতরভাবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই দুঃখজনক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তা দৃষ্টিগোচর হয় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তারের। ইউএনও’র নির্দেশে মঙ্গলবার দুপুর ১২টায় বাঁশবাড়িয়া গ্রামে মোহনের বাড়িতে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছান উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কার্য সহকারী সোহেল রানা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে নগদ ২ হাজার টাকা, ২ বস্তা চালসহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে ইউএনও শাহিনুর আক্তারের পক্ষ থেকে পরিবারটির পুনর্বাসন ও এতিম শিশুদের ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের এই দ্রুত উদ্যোগের ফলে পরিবারটি আপাতত খাদ্যাভাব থেকে রক্ষা পেয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তারের এমন মানবিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। সেই সঙ্গে স্থানীয়রা এনজিওগুলোর অনমনীয় ঋণ আদায় পদ্ধতির ওপর সরকারের নজরদারি বাড়ানো এবং এতিম শিশুদের স্থায়ী পুনর্বাসনের দাবি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৪ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।