আলমডাঙ্গা উপজেলা ও পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জন আলফ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা উপজেলা ও পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জন আলফ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা ও পৌরসভার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাহিত্য ও রাষ্ট্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, চলচ্চিত্র পরিচালক ও রাষ্ট্র চিন্তক জন আলফ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই ঈদ আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও একে অপরের পাশে দাঁড়ানোর প্রেরণা জোগায়। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদের শিক্ষাকে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, আসুন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ভাগাভাগি করে নেই। হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা, সৌহার্দ্য ও মানবিক চেতনায় গড়ে তুলি একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ।
পশু কোরবানির পর পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা নাগরিক দায়িত্বের অংশ।
শুভেচ্ছা বার্তায় জন আলফ আলমডাঙ্গা উপজেলা ও পৌরবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
১ ঘন্টা আগে