আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মাদকসহ মাদক মামলার ৫ জন আসামী গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মাদকসহ মাদক মামলার ৫ জন আসামী গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকসহ মাদক মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। ১০ আগস্ট সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে। গ্রেফতারকৃত ৪ জনের নিকট থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গার পাইকপাড়া ক্যাম্প পুলিশের এসআই ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পারকুলা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে পারকুলা গ্রামের রশিদ আলীর ছেলে জিহাদকে(২৫) ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।
একই রাতে ওসমানপুর ক্যাম্পের এসআই নবাব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওসমানপুর খন্দকার পাড়ার অভিযান চালিয়ে ওসমানপুর হঠাৎপাড়ার মৃত লিয়াকত খন্দকারের ছেলে মিরা খন্দকার(৩৬), লক্ষিপুর গ্রামের আহাদ মন্ডলের ছেলে সাকিব(২০) ও একই গ্রামের হাজামপাড়ার জিয়ার মন্ডলের ছেলে শুভকে(২০) গ্রেফতার করে। তাদের নিকট থেকে উদ্ধার করে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
এদিকে আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুরি মামলায় তদন্তে প্রাপ্ত আসামী পাবনা জেলার ফতে মোহাম্মদপুর গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে মোমিন হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃতদের মধ্যে মিরা খন্দকার, সাকিব, শুভ ও জিহাদকে সামারী ট্রায়াল কোর্ট কর্তৃক তাৎক্ষনিক বিচারের জন্য এবং মোমিন হোসেকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১০ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
১ ঘন্টা আগে