লগইন
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলায় ৪ আসামি গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১২ অক্টোবর, ২০২৬ | ০৩:৪৩ দুপুর ৩৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলায় ৪ আসামি গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার চার আসামিকে গ্রেফতার করেছে। রোববার (১১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের ১২ অক্টোবর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই কুশল প্রসাদ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ১১ অক্টোবর বিকেল আলমডাঙ্গা স্টেশনপাড়ার গণশৌচাগারের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালান। এ সময় আনন্দধাম গ্রামের মৃত আইনুদ্দিন কারিগরের ছেলে আসাদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করে। তার নিকট থেকে দুই পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাকে সামারি ট্রায়ালে তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে আদালতে সোপর্দ হয়েছে।

অপরদিকে, এসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ১১ অক্টোবর রাত ১০টা ৪০ মিনিটের দিকে প্রাগপুর বাজারে অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারনামীয় আসামি উজ্জল মন্ডলকে (৩৩) গ্রেফতার করে। তিনি প্রাগপুর (পশ্চিমপাড়া) গ্রামের মুছাব আলীর ছেলে। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ১২ অক্টোবর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া এসআই শীতল বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ১১ অক্টোবর গভীর রাতে কেদারনগর গ্রামে অভিযান চালান। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে মাদক মামলার এজাহারনামীয় আসামি মৃত সোবহান ফরাজীর ছেলে আব্দুল হালিমকে (৪৬) গ্রেফতার করে। একই অভিযানে মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মতিয়ার রহমানের ছেলে আব্দুল মান্নানকে (৪০) নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আলমডাঙ্গা থানায় আব্দুল হালিমের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। আব্দুল মান্নানের বিরুদ্ধে একই মামলায় তদন্তে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। গ্রেফতার দুই আসামিকে ১২ অক্টোবর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪৫ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪৬ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪৬ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫৬ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।