আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলা ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীসহ ৪জকে গ্রেফতার করেছে। ২৫ জুলাই শনিবার রাতে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জানাগেছে, আলমডাঙ্গা থানার মাদক মামলা আসামী পৌর এলাকার রাধিকাগঞ্জের মৃত আব্দুল্লাহর ছেলে লিয়ন(২৫) ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শ্রীরামপুর গ্রামের খোকার ছেলে মিলন আলীকে গ্রেফতার করে নিয়ে আসে।
একই রাতে আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালিন ডিউটি করার সময় জানতে পারে পৌর এলাকার ক্যানেলপাড়ার মনি ফুডের সামনে দুজন নেশা জাতীয় দ্রব্য সেবন করে বেসামাল অবস্থায় জনসাধারনের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরন করছে। তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্যানেলপাড়ার মৃত সাঈদ মোল্লার ছেলে আল আমিন(২৯) ও একই পাড়ার মৃত সুবোল বিশ্বাসের ছেলে সঞ্জয় কুমার বিশ্বাস (৩৩)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে তাদের দুজনের নামে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করে। ২৬ জুলাই রবিবার গ্রেফতার ৪জনকে আদালতে প্রেরন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৪ ঘন্টা আগে