আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কুমারি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহসিন মেম্বারসহ গ্রেফতার ২ : ২০৫ ইয়াবা উদ্ধার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কুমারি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহসিন মেম্বারসহ গ্রেফতার ২ : ২০৫ ইয়াবা উদ্ধার
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে সাবেক ইউপি সদস্য ছদ্মবেশি মাদক ব্যবসায়ী মহসিন আলী মণ্ডল ওরফে মহসিন মেম্বারসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পৃথক দুটি অভিযানে তাদের নিকট থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। রবিবার (১৫ নভেম্বর) উপজেলার কুমারী গাংপাড়া ব্রিজ ও জাহাপুরের বারঘোড়িয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কুমারী গ্রামের মৃত মোছাব আলীর ছেলে এবং কুমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছদ্মবেশি মাদক ব্যবসায়ী মহসিন আলী মণ্ডল (৫২) ও জাহাপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে স্বপন আলী (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মানিক কুমার শিকদার ও এসআই এসএম নিয়ামুল হক এবং এএসআই জামির আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুটি স্থানে অভিযান চালান।
প্রথম অভিযানে কুমারী গাংপাড়া এলাকা থেকে সাবেক ইউপি সদস্য মহসিন আলী মণ্ডলকে গ্রেফতার করা হয়। পরে জনসম্মুখে তার দেহ তল্লাশি করে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পেশায় কাঠ ব্যবসায়ী মহসিন আলী দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।
অন্যদিকে, ঘোলদাড়ি পুলিশ ক্যাম্প এলাকার জাহাপুরের বারঘোড়িয়া মোড়ে অভিযান চালিয়ে স্বপন আলীকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
সাবেক জনপ্রতিনিধির মাদকসহ গ্রেফতারের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৩ ঘন্টা আগে