লগইন
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট সুবেন্দ্র সাহা ওরফে বিন্দুসহ গ্রেফতার ২
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬ | ১০:১৬ রাত ১৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট সুবেন্দ্র সাহা ওরফে বিন্দুসহ গ্রেফতার ২

আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট মিঠুন শাহা ওরফে সুবেন্দ্র শাহা ওরফে বিন্দু সাহাসহ দুজনকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে ১০২ পিস ইয়াবা, ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। ১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে কলেজপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এসআই এসএম নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের কলেজপাড়ায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক সম্রাট মিঠুন শাহা ওরফে সুবেন্দ্র শাহা ওরফে বিন্দু সাহা (৩৩) এবং শাকিল (২৫) নামের দুজনকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে ১০২ পিস ইয়াবা, ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৮০০ টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার মিঠুন শাহা ওরফে সুবেন্দ্র শাহা ওরফে বিন্দু কলেজপাড়ায় বসবাসকারি শ্যামল কুমার সাহার ছেলে এবং কলেজপাড়ায় পচু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার বাড়ি ও পরিচয় ঘিরে পুলিশের নজরদারি এবং মাদকবিরোধী অভিযানের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এর আগেও মাদক ও নগদ টাকাসহ একাধিকবার পুলিশ ও সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয় মিঠুন শাহা ওরফে সুবেন্দ্র শাহা ওরফে বিন্দু। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসীর প্রশ্ন, বারবার গ্রেফতারের পরও মাদক কারবারের শিকড় উপড়ে ফেলা যাচ্ছে না কেন? মাদক কারবারের সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাদকের সরবরাহ ও বিক্রির নেটওয়ার্ক ভেঙে দেওয়া এখন সময়ের দাবি। এলাকাবাসি আরও জানান, সুবেন্দ্র সাহার মা-বাবা তাকে মাদক ব্যবসা করতে সহযোগী করে।

পুলিশ জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৩ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।