আলমডাঙ্গা পশুহাট এলাকায় মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা পশুহাট এলাকায় মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু
আলমডাঙ্গা পশুহাট এলাকার রেললাইনে মালবাহী ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার পশুহাট এলাকার রেললাইনের ১৫৫/৪ নম্বর পিলারের সিগন্যাল সংলগ্ন স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি রেললাইনের পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি মালবাহী ট্রেন সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকপ্রতিবন্ধী ছিলেন এবং দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা পশুহাট ও রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করতেন। কেউ খাবার দিলে তাই খেয়ে জীবনযাপন করতেন। রাতের বেলায় পশুহাট অথবা রেলস্টেশন এলাকাতেই ঘুমাতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি রেললাইনের পাশে এসে দেখেন, অজ্ঞাত ওই বাকপ্রতিবন্ধী ব্যক্তি ডাউন লাইনের ওপর বসে আছেন। এ সময় খুলনাগামী একটি মালবাহী ট্রেন হর্ন বাজিয়ে এগিয়ে আসছিল। তিনি দ্রুত দৌড়ে গিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে লাইনের ওপর থেকে সরানোর আগেই ট্রেনটি ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং তার একটি হাত ভেঙে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের এসআই জগদ্বীশ কুমার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৪৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
২ ঘন্টা আগে