আলমডাঙ্গা মাদকবিরোধী ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযানে গ্রেফতার ১১
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা মাদকবিরোধী ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযানে গ্রেফতার ১১
আলমডাঙ্গায় মাদকবিরোধ ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও চোরাই ছাগল উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিভিন্ন সময়ে আলমডাঙ্গা থানা ও মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।
গ্রেফতাররা হলেন—আনন্দধাম গ্রামের খোকন অধিকারীর ছেলে হৃদয় অধিকারী (২২) ও মৃত শাহ হামিদুলের ছেলে শাহ পাভেল (২৩); কুষ্টিয়ার বড়বাজার বেড়িবাঁধ এলাকার মৃত আজিম মিয়ার ছেলে ফারুক মিয়া (৫৫); রাধিকাগঞ্জ গ্রামের মৃত কলিম উদ্দিন ব্যাপারীর ছেলে আব্দুর রাজ্জাক (৫০); কলেজপাড়ার মৃত তোবারক হোসেনের ছেলে মাহফুজুর রহমান (৩৫); বাবুপাড়ার আব্দুল কাদেরের ছেলে শাকিল আহম্মেদ (৩৬); শহরের কাঁচাবাজারপাড়ারের আমান উল্লাহ আল আমিন (৩২); গাংনী উপজেলার কোদালকাটি পূর্বপাড়ার মো. আব্দুল মালেকের ছেলে জুয়েল হোসেন (২৬); সনাতনপুর গ্রামের জাহিদুল ইসলাম ওরফে মধুর ছেলে সাব্বির হোসেন ওরফে আকাশ (২৮); বেলগাছি গ্রামের সাহেব আলীর ছেলে ওল্টু (৩২) এবং দামুড়হুদার সামসুল হকের ছেলে মো. মাছুম বিল্লাহ ওরফে আকাশ উদ্দিন (৩৪)।
পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি ইয়াবা, এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম এবং দুটি চোরাই ছাগল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
১ ঘন্টা আগে