লগইন
আলমডাঙ্গায় হা‌তের মেহেদির রং না শুকাতেই ঝরে গেল প্রাণ:  সড়ক দুর্ঘটনায় মজনু নিহত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ৩০ জুন, ২০২৬ | ০২:৫৯ রাত ৬০৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় হা‌তের মেহেদির রং না শুকাতেই ঝরে গেল প্রাণ: সড়ক দুর্ঘটনায় মজনু নিহত

আলমডাঙ্গায় বিয়ের মাত্র এক মাসও পার হয়নি। হাতে মেহেদির রং এখনও যেন ফিকে হয়নি। এরই মধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চুয়াডাঙ্গা আলমডাঙ্গার যুবক মজনুর রহমান (২৬)। ছোট ভাইকে ঢাকাগামী বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে সড়‌কে ফে‌লে রাখা পাথর ও বালু‌তে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৯ জুন) রাত প্রায় ১১টার দিকে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনুর রহমান আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। প্রায় এক মাস আগে বিয়ে করেছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছোট ভাই পলাশ ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করেন। সোমবার রাতে তাকে ঢাকাগামী বাসে তুলে দিতে আলমডাঙ্গা বাস টার্মিনালে আসেন মজনুর। ছোট ভাইকে বাসে তুলে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে ড্রেন নির্মাণকাজের জন্য সড়কে ফেলে রাখা পাথরের ওপর মোটরসাইকেল পিছলে গেলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ফাতেমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। তাদের আহাজারিতে হাসপাতাল এলাকা ও আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণকাজের জন্য সড়কের ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, সড়কে যথাযথ নিরাপত্তাব্যবস্থা ও সতর্কীকরণ চিহ্ন না থাকায় পথচারী ও যানবাহন চালকদের জীবনের ঝুঁকি বাড়ছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৫ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।