লগইন
আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বেলাল হুসাইনের মনোনয়নপত্র উত্তোলন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১০ অক্টোবর, ২০২৬ | ০৮:৫৯ সকাল ৩৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বেলাল হুসাইনের মনোনয়নপত্র উত্তোলন

আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে ব্যবসায়ী মহলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ৩১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এ নির্বাচন। ইতোমধ্যে গত ৯ অক্টোবর শুক্রবার থেকে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা বণিক সমিতির কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী বেলাল হুসাইন। শনিবার তিনি নির্বাচনী কার্যালয় থেকে কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র উত্তোলন করেন।

বেলাল হুসাইন আলমডাঙ্গা হাইরোডের মোবাইল মেলা এবং কালিদাসপুর সাদা ব্রিজ থেকে লাল ব্রিজ সড়কের বেলাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসার সঙ্গে জড়িত থেকে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

মনোনয়নপত্র উত্তোলনের পর বেলাল হুসাইন বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, আলমডাঙ্গার ব্যবসায়ী সমাজের কল্যাণে কাজ করার লক্ষ্যেই নির্বাচনে অংশ নিয়েছি। ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকা, তাদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং বণিক সমিতিকে আরও কার্যকর ও ব্যবসায়ীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে সমিতির সদস্যদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করব। ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। এ জন্য বণিক সমিতির সম্মানিত সদস্য ও সর্বস্তরের ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

এদিকে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনী আমেজ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৬ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৬ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১৭ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

২৭ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।