আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলমডাঙ্গা উপজেলার ৩ নং কুমারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ অব্যাহত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলমডাঙ্গা উপজেলার ৩ নং কুমারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ অব্যাহত
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলমডাঙ্গা উপজেলার ৩ নং কুমারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ অব্যাহত রয়েছে। তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন কামনা করছেন।
জাহিদুল ইসলাম কুমারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে এলাকাবাসী জানান।
নির্বাচনী গণসংযোগকালে তিনি বলেন, নির্বাচিত হলে তিনি কুমারী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সেবামূলক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো। জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সভাপতি মাগরিবুর রহমান, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থদের মধ্যে রাশিদুল ইসলাম, আলা উদ্দিন, ছয়ফাল, ফারুক হোসেন, অবিদুল, জহুরুল, মোমিন আলী, সবুজ, রজব আলী, তরিকুল, আরজান, রুস্তম,অপু, শিমুল, শুভ, সেলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে গণসংযোগে অংশ নেন আরো অনেকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৩ ঘন্টা আগে