লগইন
৮.৯৯ শতাংশ সুদে ঋণ টেকওভারের অফার ডাচ্‌-বাংলা ব্যাংকের, সুবিধা পাবেন ব্যাংক ও গ্রাহক উভয়ই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ | ১১:০০ রাত ১২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি

৮.৯৯ শতাংশ সুদে ঋণ টেকওভারের অফার ডাচ্‌-বাংলা ব্যাংকের, সুবিধা পাবেন ব্যাংক ও গ্রাহক উভয়ই

গ্রাহকদের জন্য বিশেষ ঋণ সুবিধার ঘোষণা দিয়েছে বেসরকারি খাতের ডাচ্‌–বাংলা ব্যাংক। ব্যাংকটির নতুন এই অফারের আওতায় অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ব্যক্তিগত ও গৃহঋণ (হোম লোন) মাত্র ৮.৯৯ শতাংশ সুদে অধিগ্রহণ বা টেকওভার করা হবে। এর জন্য গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো মাশুল বা ফি নেওয়া হবে না। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব গ্রাহক নতুন করে বাড়ি বা গাড়ি কেনা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে নতুন ঋণ নিতে চান, তাঁদের ক্ষেত্রে সুদের হার নির্ধারিত হবে সাড়ে ৯ শতাংশ (৯.৫০%)। গ্রাহকদের সুবিধার্থে চালুকৃত এই বিশেষ ঋণ সুবিধার আওতায় যাঁরা নতুন ঋণ গ্রহণ করবেন কিংবা অন্য ব্যাংক থেকে ঋণ স্থানান্তর করবেন, তাঁদের সুদের হার চুক্তি অনুযায়ী প্রথম এক বছর বা ১২ মাস অপরিবর্তিত থাকবে। চার মাস মেয়াদি এই বিশেষ অফারটি চলতি বছরের ১ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এটি আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। আগ্রহীরা ডাচ্‌-বাংলা ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, ফাস্ট ট্র্যাক বা এজেন্ট ব্যাংকিং আউটলেটে আবেদন করতে পারবেন।

ঋণ টেকওভারের এই প্রক্রিয়ায় ব্যাংকের কী ধরনের লাভ হচ্ছে—এ বিষয়ে খাত সংশ্লিষ্ট একাধিক ব্যাংক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত ভালো মানের গ্রাহকদের নিজেদের পোর্টফোলিওতে যুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব গ্রাহকের ঋণের কিস্তি পরিশোধের রেকর্ড সুনির্দিষ্ট এবং ভালো, তাঁদের ধরে আনাটাই মূল লক্ষ্য।

ব্যাংকারদের মতে, বর্তমানে শিল্প খাতে নতুন বিনিয়োগে কিছুটা স্থবিরতা থাকায় সামগ্রিক ঋণচাহিদা কম। একই সঙ্গে ব্যাংকগুলোতে অলস আমানত বেড়ে যাওয়ায় বর্তমানে আমানতের সুদহারও কমে ৫ থেকে ৬ শতাংশের মধ্যে নেমে এসেছে। ফলে কম সুদে পাওয়া এই আমানত বসিয়ে না রেখে, কম সুদে হলেও ভালো গ্রাহকদের ঋণ হিসেবে বিতরণ করাকে কৌশলগতভাবে লাভজনক মনে করছে ব্যাংকগুলো। এতে একদিকে ব্যাংক অলস অর্থ খাটিয়ে মুনাফা করতে পারছে, অন্যদিকে গ্রাহকরাও তুলনামূলক সাশ্রয়ী সুদে কিস্তি পরিশোধের সুযোগ পাচ্ছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।