সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে মেহেরপুরে জেলা বিএনপির প্রচার অভিযান
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুরে ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেছে জেলা বিএনপি। দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় দলীয় পোস্টার সাঁটানো হয়।
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের সার্বিক উদ্যোগে এই প্রচার কর্মসূচি পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাল বিশ্বাস এবং বিএনপি নেতা নাহিদ এনামুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নানা স্তরের নেতাকর্মীরা।
প্রচারণাকালে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ও ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় সবাইকে উজ্জীবিত হওয়ার নতুন প্রেরণা যোগায়।
তিনি আরও জানান, দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তরুণ ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উদ্দেশ্যেই এই প্রচার চালানো হচ্ছে। এ সময় দিবসটির সব কর্মসূচি সফল করতে নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৩৫ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা
৩৬ মিনিট আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা
১ ঘন্টা আগে