লগইন
৭ মাসে ১০ লাখ টাকা ক্ষতির অভিযোগ দুই চাষির
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ নভেম্বর, ২০২৬ | ০৮:০২ রাত ১১০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মেহেরপুরে মুরগির খামারের বর্জ্যে মাছ নিধন | ৭ মাসে ১০ লাখ টাকা ক্ষতির অভিযোগ দুই চাষির

মেহেরপুর সদর উপজেলার গোপালপুরের ভিটিপাড়া এলাকায় একটি মুরগির খামারের অপরিশোধিত বর্জ্য ও বিষ্ঠা পুকুরে ফেলায় পানি মারাত্মকভাবে দূষিত হয়ে বারবার মাছ মরে যাওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে গত সাত মাসে চার দফায় মাছচাষিদের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। সর্বশেষ সোমবার সকালে বিপুলসংখ্যক মাছ মরে ভেসে ওঠায় নতুন করে আরও প্রায় চার লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুরের ভিটিপাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীরের মালিকানাধীন প্রায় ৯ বিঘা আয়তনের একটি পুকুর খামশেদ আলী (খামশেদ শেখ) ও শিহাব উদ্দিন খোকন তিন বছরের জন্য সাড়ে সাত লাখ টাকায় লিজ নিয়ে মাছ চাষ করছেন। প্রায় সাত মাস আগে নতুন করে পুকুরটি লিজ নেওয়ার পর থেকেই এই অনাকাঙ্ক্ষিত সংকট শুরু হয়।

ভুক্তভোগী মাছচাষিরা জানান, তাঁরা প্রায় ১৫ বছর ধরে এই পুকুরে লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন এবং এর আগে কখনো এমন ভয়াবহ মাছ মারা যাওয়ার ঘটনা ঘটেনি। প্রায় আট মাস আগে পুকুরপাড়ে একটি মুরগির খামার স্থাপন করা হয়। তাঁদের অভিযোগ, সেই খামারের বর্জ্য পুকুরে ফেলায় পানির পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে এবং একের পর এক মাছ মারা পড়ছে। সোমবার সকালে শিহাব উদ্দিন পুকুরে গিয়ে রুই, কাতলা, সিলভার কার্প ও তেলাপিয়াসহ শত শত মরা মাছ ভেসে থাকতে দেখেন, যা তাঁদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।

সরেজমিনে পুকুরপাড়ের খামার এলাকা ঘুরে দেখা গেছে, খামারের বর্জ্য ও অপরিষ্কার আবর্জনা সরাসরি পুকুরে ফেলার জন্য একাধিক পাইপ ব্যবহার করা হয়েছে। এসব পাইপের মাধ্যমে তরল বর্জ্য পুকুরের পানিতে মিশছে। এছাড়া, পুকুরের পানিতে মরা মুরগি এবং বিভিন্ন ধরনের আবর্জনাও ভাসতে দেখা যায়, যা পানি দূষণের স্পষ্ট ইঙ্গিত বহন করে।

ক্ষোভ প্রকাশ করে মাছচাষি খামশেদ আলী বলেন, “বিষয়টি নিয়ে পুকুরমালিক জাহাঙ্গীরকে আমরা একাধিকবার জানিয়েছি। কিন্তু প্রতিবারই কথা বলতে গেলে তিনি উল্টো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং মারতে তেড়ে আসেন। তিনি বারবার ভবিষ্যতে বর্জ্য না ফেলার আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর সমাধান হয়নি।”

আরেক মাছচাষি শিহাব উদ্দিন খোকন আক্ষেপ করে বলেন, “১৫ বছরের দীর্ঘ অভিজ্ঞতায় আগে এমন সমস্যা দেখিনি। নতুন লিজের মাত্র সাত মাসের মধ্যে চারবার মাছ মারা গেল। এর আগের তিন দফায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছিল, আর এবারও প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার মাছ নষ্ট হয়ে গেল। আমরা এই বিশাল ক্ষতির সুষ্ঠু ক্ষতিপূরণ ও ন্যায়বিচার দাবি করছি।”

তবে পুকুরমালিক জাহাঙ্গীর তাঁর বিরুদ্ধে ওঠা বর্জ্য ফেলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “এই অভিযোগ ভিত্তিহীন। গত চার মাস ধরে পুকুরে কোনো বর্জ্য ফেলা হয়নি। খামারের এক ফোঁটা পানিও পুকুরে যায় না, বরং মুরগির বিষ্ঠা অন্যত্র বিক্রি করে দেওয়া হয়।” যদিও সামান্য কিছু আবর্জনা পাইপ দিয়ে পুকুরে পড়ার বিষয়টি তিনি পরোক্ষভাবে স্বীকার করেছেন।

বারবার এমন লোকসানের কারণে লিজগ্রহীতা মাছচাষিরা বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছেন। ভবিষ্যতে তাঁদের মাছ চাষ অব্যাহত রাখা নিয়েও এক গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁরা এই ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৫৯ মিনিট আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৪ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।