৩৮ বছরের ইতিহাসে প্রথমবার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসায় সকল পরীক্ষার্থী ফেল
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
৩৮ বছরের ইতিহাসে প্রথমবার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসায় সকল পরীক্ষার্থী ফেল
চুয়াডাঙ্গার দামুড়হুদায় কুড়ুলগাছি দাখিল মাদ্রাসায় এ বছর দাখিল পরীক্ষায় ২৮ জন পরীক্ষার্থীর সকলে ফেল করেছেন। মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৩০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। মাদ্রাসা প্রতিষ্ঠার ৩৮ বছরে প্রথমবারের মতো এ ফল বিপর্যয় হয়েছে। ১৬ জন শিক্ষকের মাদ্রাসায় ৩০ জন পরীক্ষার্থীর একজনও পাস করতে না পারায় অভিভাবক ও স্থানীয়রা হতাশ। অভিভাবক অভিযোগ করে বলেন শিক্ষকদের মান তলানিতে গিয়ে ঠেকেছে। সোমবার মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষা ফলাফল ঘোষণা করে।
কুড়ালগাছি দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুল সামাদ জানান, মাদ্রাসা প্রতিষ্ঠার ৩৮ বছরে ইতিহাসের এ বারই প্রথম দাখিল মাদ্রাসায় ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। মাদ্রাসার ৩০ জন ছাত্র-ছাত্রী দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেন। ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২০ জন ছাত্র ও ৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। দুইজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাদ্রাসাটিতে ১৬ জন শিক্ষক ও পাঁচজন কর্মচারী রয়েছে।
তিনি আরো জানান, মাদ্রাসায় সকল পরীক্ষার্থী একসাথে ফেল করার বিষয়ে খাতা চ্যালেঞ্জ করা হবে। ফেল করার বিষয়টি আমরা কোনভাবে মেনে নিতে পারছি না। পড়াশোনার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে বেশি বেশি কাজ করতে হবে। এ ধরনের ফল মেনে নেয়ার মত নয়। বিষয়টি নিয়ে আমরা বেশ চিন্তিত। একসাথে ২৮ জন ফেল করেছেন।
স্থানীয় অভিভাবক জানান, পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৮ জন। ফেল করেছে সব পরীক্ষার্থী বিষয়টি আশ্চর্যজনক। একজন শিক্ষকের ভাগে দুইজনেরও কম শিক্ষার্থী দায়িত্ব পড়ে। সেখানেও সবাই ফেল করে কিভাবে? শিক্ষকরা মাদ্রাসায় গুরুত্ব দিয়ে পাঠদান করান না। শিক্ষকদের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া উচিত। বেতন ভাতা নিয়মিত পাওয়ার পরেও এ ধরনের ঘটনা মেনে নেওয়ার মত নয়। প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
২ ঘন্টা আগে