সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের গাংনী সীমান্তে অভিযান | ৩ লাখ ৯৫ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) ভোররাতে কাজীপুর সীমান্তের মন্ডলপাড়া মাঠ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ২৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩২০ পিস ভারতীয় চকলেট বাজি জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৯৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার করা ভারতীয় পণ্যসামগ্রী পরবর্তী আইনি পদক্ষেপের অংশ হিসেবে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে