লগইন
বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা এবং লিফলেট বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ ফেব্রুয়ারি, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা এবং লিফলেট বিতরণ

“জনগন যদি হয় সচেতন মেছো বিড়াল হবে সংরক্ষণ” এই স্লোগানে বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা এবং লিফলেট বিতরণ করা হয়েছে। ১ ফেব্রæয়ারি শনিবার সকালে আলমডাঙ্গা জীববৈচিত্র সংরক্ষন সংস্থার আয়োজনে উপজেলা চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে আলতায়েবা মোড়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এসময় তিনি বলেন, বনভূমি, জলাভূমি কমে যাওয়ার কারণে মেছো বিড়ালের বাসস্থান ও খাদ্যের অভাব হচ্ছে। ফলে মেছো বিড়াল খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসছে। একটি নিরিহ প্রাণী। পরিবেশের বন্ধু। বাস্তুতন্ত্র ও খাদ্যশৃংখল টিকিয়ে রাখে। প্রকৃতির বন্ধু এই বন্যপ্রাণীকে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।


আলমডাঙ্গা জীববৈচিত্র সংরক্ষণ সংস্থার সভাপতি আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক সাঈদ হিরোনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম মাহমুদুল হক, উপজেলা বন কর্মকর্তা আরিফুল ইসলাম, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম জয়, উদ্ভিদ বিজ্ঞান প্রভাষক নুরুজ্জামান।

আলমডাঙ্গা জীববৈচিত্র সংরক্ষণ সংস্থার সাধারন সম্পাদক শাকিল আহমেদের উপস্থাপনায় শিক্ষার্থী কামরুল হাসান কাজল, আলিফ, সাম্য, আলমডাঙ্গা জীববৈচিত্র সংরক্ষণ সংস্থার সদস্য মাহমুদুল হাসান, সবুজ, তারিফ, চিরঞ্জিত, মাহি, সজুব, জাহিদ, ফিরোজ, হাসান, প্রমুখ। র‌্যালীতে মেছো বাঘ রক্ষায় প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা মুলক বিভিন্ন প্লাকার্ড বহন করা হয়। দেশের বন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।