লগইন
১৩ বছর পর প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২৬ | ১০:০১ দুপুর ১৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

ঝিনাইদহের ঠিকাদার সুলতান হত্যা | ১৩ বছর পর প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুন্ডু গ্রামের ঠিকাদার খন্দকার সুলতান আহমেদ হত্যা মামলার প্রধান আসামি চঞ্চল বিশ্বাসকে দীর্ঘ ১৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার (২৮ অক্টোবর) রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত চঞ্চল শহরের ভুটিয়ারগাতী এলাকার জহর বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহ সিআইডি’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আখতার হোসেন মিনা জানান, নিহত ঠিকাদার সুলতান আহমেদের পুলিশ লাইন্সের সামনে একটি গ্রিলের দোকান ছিল এবং তিনি ঠিকাদারি ব্যবসাও করতেন। চুয়াডাঙ্গার একটি ঠিকাদারি কাজের পাওনা টাকা নিয়ে চঞ্চলের সঙ্গে সুলতানের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই ২০১৩ সালের ২৯ জুন সন্ধ্যায় চঞ্চল মোবাইলে সুলতানকে ডেকে নেয়। এর পরদিন, ৩০ জুন সকালে উদয়পুর গ্রামের মাঠ থেকে সুলতানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর নিহতের স্ত্রী ইয়াসমিন সুলতানা বাদী হয়ে চঞ্চলকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই চঞ্চল বিশ্বাস পলাতক ছিল।

হত্যা মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ জুন পুলিশ চঞ্চল ও জাহাঙ্গীর আলম নামে দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। তবে, আসামিরা উচ্চ আদালতে আপিল করে মামলার বিচার ও তদন্ত কার্যক্রম স্থগিত করে দেয়। গত মাসে সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর আদালত মামলাটির তদন্তের ভার সিআইডিকে দেয়।

পুলিশ পরিদর্শক আখতার হোসেন মিনা আরও জানান, মামলার তদন্তভার হাতে পাওয়ার পর সিআইডি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি চঞ্চলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। চঞ্চল আশুলিয়ার কাঠগড়া এলাকার আলম মার্কেট এলাকায় নিজের নাম পরিবর্তন করে ‘সুজা বিশ্বাস’ পরিচয়ে ব্যবসা চালিয়ে আসছিল। অভিযোগপত্রে অভিযুক্ত অপর আসামি জাহাঙ্গীর আলম ২০২২ সালে মৃত্যুবরণ করেছেন। মামলার তদন্ত এখনো চলছে এবং নতুন করে কেউ অভিযুক্ত হলে তাদের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। গ্রেপ্তারকৃত চঞ্চলকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৬ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১৫ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।