লগইন
৫টি গৃহ নির্মাণ করে দিতে  অনুদান দিলেন মোল্লা গ্রুপের চেয়ারম্যান আলহাজ শহিদুল হক মোল্লা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ নভেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

৫টি গৃহ নির্মাণ করে দিতে অনুদান দিলেন মোল্লা গ্রুপের চেয়ারম্যান আলহাজ শহিদুল হক মোল্লা


আলমডাঙ্গা-চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী ও মোল্লা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক মোল্লা শিপলেন ৫ জন গৃহহীনকে গৃহ নির্মাণ করে দিতে ১০ লাখ টাকা অনুদান দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষে প্রধান মন্ত্রি শেখ হাসিনার উপহারের গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় এ ৫টি গৃহ নির্মাণ করা হবে। গতকাল ২৪ নভেম্বর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের হাতে এ গৃহ নির্মাণের ১০ লাখ টাকার চেক তুলে দেন তিনি।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন, আলহাজ্ব শহিদুল হক মোল্লার সহোদর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও শিক্ষানুরাগী আলহাজ লিয়াকত আলী মোল্লা লিপু ও পৌর আওয়ামীলীগের সহসভাপতি আমিনুল হক মোল্লা অপু,।


এ সময় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর বলেন, এভাবে সমাজের সামর্থবানরা সরকারের ভালো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দেশের চিত্র খুব দ্রæত পালটে যাবে। আত্ম মর্যাদাশীল জাতি হিসেবে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।


আলহাজ্ব শহিদুল হক মোল্লা শিপলেন বলেন, সামর্থ অনুযায়ী ভালো কাজে আমি সব সময় অংশ গ্রহণ করি। ইতিপূর্বেও আমি নিজ এলাকাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছি। সাধ্যানুযায়ী সহযোগিতা করেছি। আলমডাঙ্গায় ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের যে উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, তার জন্য জমি ক্রয় করতে আমি ২০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছি। দেশে বিদেশে এলাকার অনেক স্বচ্ছল মানুষ আছেন। আপনারাও এলাকার সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে আসুন। সকলে মিলে নিজের এলাকাকে, নিজের দেশকে উন্নত করি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৪ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৪ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৮ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৯ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১০ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১০ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১০ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।