সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
২ কেজি গাঁজাসহ ডিঙ্গেদহের মিলমালিক আজিবরকে আটক করেছে র্যাব
সাম্প্রতিকী ডেস্কঃ চুয়াডাঙ্গার ডিঙ্গেদহের রাইস মিলের মালিক আজিবর রহমানকে ২ কেজি গাঁজাসহ আটক করেছে র্যাব।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাটখোলা মসজিদ পাড়ার আকবর আলীর ছেলে রাইচ মিলের মালিক আজিবর রহমানকে দুই কেজি গাঁজাসহ আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় আটক করেছে ঝিনাইদহ র্যাব -৬ এর একটি টিম।
আজিবর রহমান রাইচ মিলের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে বড় ধরনের মাদকব্যবসা করে আসছিল। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে প্রকাশ্য কেউ মুখ খুলতো না। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাকে বড় সড় গাঁজার চালানসহ আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৩ ঘন্টা আগে