লগইন
১৬ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদ নির্বাচন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ মার্চ, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

১৬ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদ নির্বাচন

১৬ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই দুটি ইউনিয়নে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহন করা হবে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১৫ মার্চ বুধবার নির্বাচন অবাধ স্ষ্ঠু ও নিরপেক্ষ করতে থানা চত্বর প্রশাসনের পক্ষ থেকে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।


গেছে,আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ ১৬ মার্চ অনুষ্ঠিত হচ্ছে। নির্বানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম। সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। প্রশাসনিকভাবে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, ডিবি পুলিশ, র‌্যাব, বিজিবি, আনছার ব্যাটেলিয়ান সদস্যরা থাকবেন নিরাপত্তায় নিয়োজিত।


নির্বাচন কর্মকর্তা এমজি মোস্তফা ফেরদৌস জানান, প্রতিটা কেন্দ্রেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুটি ইউনিয়নে ১৮টি কেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে ১ জন এসআই অথবা ১ জন এএসআইসহ ৯ জন পুলিশ সদস্য, ১৫ জন আনছার ব্যাটেলিয়ান নিরাপত্তার দ্বায়িত্ব পালন করবেন। এর মধ্যে ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে এসআই ও এএসাই্ দুইজনই থাকবেন। এছাড়া স্টাকিং ফোর্স, একাধিক মোবাইল টিম নিয়োজিত থাকবে।


এদিকে আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৩ অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠ করার লক্ষ্যে গতকাল থানা প্রাঙ্গণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আলমডাঙ্গা থানার (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা (ডিবি) ওসি শফিকুর রহমান, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল আলিম, দামুড়হুদা থানার পুলিশ পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবু সাঈদ, পুলিশ পরিদর্শক তদন্ত (অপারেশন) একরামুল হোসাইন, পুলিশ পরিদর্শক আবুল কাসেম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম প্রমূখ। ব্রিফিংয়ে নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনককে কঠোর ভূমিকা পালনের নির্দেশ প্রদান করা হয়।


উল্লেখ্য এই দুটি ইউনিয়নে মোট ১২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এর মধ্যে নাগদাহ ইউনিয়নে ৯ জন ও আইলহাঁস ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান।
নগদাহ ইউনিয়নে ৯ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ হায়াত আলী (নৌকা প্রতিক), স্বতন্ত্র প্রার্থী এজাজ ইমতিয়াজ ( চশমা প্রতিক), স্বতন্ত্র প্রার্থী দারুস সালাম(মটর সাইকেল প্রতিক), স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন (রজনীগন্ধা প্রতিক), স্বতন্ত্র প্রার্থী হাবিবুল্লাহ (আনারস প্রতিক ), স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আওয়ালুজ্জামান((আটো রিক্সা প্রতিক), স্বতন্ত্র প্রার্থী মিশর আলী (টেলিফোন প্রতিক ), স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আবুল হাসনাত (টেবিল ফ্যান)
আইলহাঁস ইউনিয়নে ৩ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, মোঃ জাহিদুল ইসলাম বাদল (নৌকা প্রতিক), স্বতন্ত্র প্রার্থী বিল্লাল গনি (আনারস প্রতিক ) ও স্বতন্ত্র প্রার্থী মিনাজ উদ্দিন বিশ্বাস (চশমা প্রতিক )


অন্যদিকে উপজেলার ২টি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ২৩ জন ও সাধারণ সদস্য পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

২ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৫ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৬ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৭ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৭ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৮ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।