লগইন
হারদীতে এবার এক মেম্বর প্রার্থীর ৩ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে আরেক মেম্বর প্রার্থীর সমর্থকেরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ নভেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

হারদীতে এবার এক মেম্বর প্রার্থীর ৩ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে আরেক মেম্বর প্রার্থীর সমর্থকেরা


আলমডাঙ্গার হারদীতে এবার এক মেম্বর প্রার্থীর ৩ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে আরেক মেম্বর প্রার্থীর সমর্থকেরা। এ নিয়ে ৬ নভেম্বর শনিবার সারাদিন হারদী গ্রাম ছিল উত্তপ্ত। এ ঘটনায় দুপক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এলাকাসূত্রে জানা যায়, হারদী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর শেখ শাহনুর টিপু। তিনি এবারও ভোটে দাঁড়িয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী মহিনুল ইসলাম। গত শুক্রবার রাতে এক পক্ষের সমর্থকরা অন্যপক্ষকে চায়ের দোকানে মারধর করে। এ ঘটনার জের ধরে গতকাল শনিবার বেলা ১১টার দিকে মহিনুল ইসলামের কিছু সমর্থক হারদী বাজারে গিয়ে শেখ শাহনুর টিপুর কয়েকজন সমর্থকের উপর হামলা চালিয়েছে। তারা রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে হারদী গ্রামের শামীম খানের ছেলে মিন্টু খান (৩২), মৃত মুক্তার খানের ছেলে রুবেল শেখ (৩৩) ও সেলিম শেখের ছেলে পাপ্পু (৩২)। প্রতিপক্ষের রাজিবের নেতৃত্বে লিটন, রাব্বি খান, সাদিল, মিঠু, শিহাব, পিন্টু, বিপ্লব, রহিম, আশিক, সজিব ওই ৩ জনকে কোপায় বলে অভিযোগ উঠেছে। 

এলাকার অনেকে জানিয়েছে, রাজিবের নামে বিভিন্ন মামলা আছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত পরিস্থিতি শান্ত হয়। তবে দুশিবিরেই দিনব্যাপী উত্তেজনা বিরাজ করছিল। বিকেলে আবারও পরিবেশ অশান্ত হলে পুলিশের উপস্থিতির কারণে কোন অঘটন ঘটেনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৪ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৪ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৮ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৯ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১০ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১০ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১০ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।