সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হাটবোয়ালিয়ায় মটরসাইকেল ও বাইসাইকেল মুখামুখি সংঘর্ষে আহত ৩
হাটবোয়ালিয়া প্রতিনিধিঃ- আলমডাঙ্গা হাটবোয়ালিয়ায় মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩জন আহত । ১৫ নভেম্বর রবিবার বেলা ১টার সময় আলমডাঙ্গা হাটবোয়ালিয়া-গাংনী সড়কের সিরাজুল মন্ডলের ইটভাটার সন্নিকটে এই দূর্ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হটবোয়ালিয়া থেকে গাংনীর উদ্দেশ্য ২ বন্ধু আলমডাঙ্গা উপজেলার কুয়াতলা গ্রামের মহাবুলের ছেলে জুয়েল (১৫) ও একই গ্রামের মনিরুলের ছেলে তৌফিক (১৪) বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলের সাথে ধাক্কা মারে। এসময় বাইসাইকেল আরোহী হাঁটুভাঙ্গা গ্রামের মৃত জসিমউদদীনের ছেলে জালাল উদ্দীন (৬০)সহ তিন জনই রাস্তায় লুটিয়ে পড়ে।
মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল ও মোটরসাইকেল ভেঙ্গেচুরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হারদীতে ভর্তি করে।
বর্তমানে তারা আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হরদীতে চিকিৎসাধীন আছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৫ ঘন্টা আগে