সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হাটবোয়ালিয়ায় গার্মেন্টস দোকান ও মুদি দোকানে দুঃসাহসিক চুরি
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া শামসুদ্দিন সুপার মার্কেট অরিন গার্মেন্টস দোকানে ও জননী ষ্টোরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ২১ জুন সোমবার ভোর রাতে সুযোগ সন্ধানী চোরের দল অরিন গার্মেন্টস দোকানের তালা খুলে ভিতরে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে আনুমানিক ৭হাজার টাকা ও জননী ষ্টোর জাহাঙ্গীরের দোকান থেকে সিগারেট ও নগদ টাকা সহ মোট ৩০হাজার টাকা নিয়ে গেছে। চুরির ঘটনার পর থেকে ওই মার্কেটের ব্যবসায়ীদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় উপজেলার হাটবোয়ালিয়া প্রানকেন্দ্রে এই ঐতিহ্যবাহি শামসুদ্দিন সুপার মার্কেট হিসাবে পরিচিত। রাস্তার মেইন ফটকের পাশেই অরিন গার্মেন্টসে অজ্ঞাত চোরের দল ভোর রাতে হানা দেয়। এসময় চোরের দল দোকানের ভিতর ঢুকে ড্রয়ার ভেঙ্গে নগদ ৭হাজার টাকা এবং জননী ষ্টোর থেকে মালামাল নগদ টাকা নিয়ে যায়। হাটবোয়ালিয়া বাজারে নিরাপত্তা কর্মী আছে ৬জন যা বাজার পাহারার জন্য নিয়োজিত এবং পাশেই আছে পুলিশ ক্যাম্প। এই অবস্থায় চুরির ঘটনায ব্যবসায়ীদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে। এব্যাপারে গার্মেন্টস মালিক স্বপন ও জননী ষ্টোরের মালিক জাহাঙ্গীরের সাথে কথা বলে জানা যায় যে থানায় অভিযোগ করবেন। এদিকে জননী ষ্টোরে চুরি হওয়া সি,সি,টি,ভি ফুটেজ দেখা গেছে সেখানে বাহিরে তিনজন পাহারা করছে। অপরজন দোকানের ভিতর চুরি করছে সেই দৃশ্য সিসিক্যামেরায় দেখা যায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১০ ঘন্টা আগে