ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
হরিনাকুন্ডুতে প্লাগ পরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আনজিরা(৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আনজিরা হরিনাকুন্ডু উপজেলার দৌলতপুর এলাকায় বসবাস করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনজিরা দৌলতপুর গ্রামের আবু ছালের স্ত্রী দুই সন্তানের জননী।
নিহতের ছেলে মিল্টন হোসেন জানান, রাতে তার মা ঘরে বিদ্যুৎ সংযোগে টুপিন প্লাগ পরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: মাহামুদ হাসান শাওন তাকে মৃত ঘোষণা করে। হরিনাকুন্ডু থানার উপ-পরিদর্শক বিশ্বজিৎ পাল জানান এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে