লগইন
হরিনাকুন্ডুতে ক্লিনিকে সিজারের পর নবজাতকের মৃত্যু!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ১৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

হরিনাকুন্ডুতে ক্লিনিকে সিজারের পর নবজাতকের মৃত্যু!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রেসিডো ক্লিনিকে সিজারের পর নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে মঙ্গলবার বিকালে উপজেলার ভবানীপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে মহিমা খাতুন প্রসব বেদনা নিয়ে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কিন্তু সেখানে নরমাল ডেলিভারি না হওয়ায় এবং কোন সার্জিক্যাল ডাক্তার না থাকায় একজন নার্স তাকে দ্রæত ক্লিনিকে গিয়ে সিজার করার পরামর্শ দেয়।

সে সময় উপায়ান্তর না পেয়ে রোগীর স্বজনরা তাকে স্থানীয় রেসিডো ক্লিনিকে ভর্তি করে। রেসিডো ক্লিনিকে ডাঃ আলমগীর হোসেনের তত্বাবধানে রোগীকে সিজার করা হয়। সিজারের পর দেখা যায় নবজাতকের হেড ডেমারেজ হয়েছে তখন বাচ্চাটিকে দ্রæত ঝিনাইদহের শিশু বিশেষজ্ঞ ডা. অলক বাবুর কাছে দেখানোর জন্য পরামর্শ দেয়। তখন নবজাতক শিশুকে ঝিনাইদহ নেওয়ার পথে মারা যায় বলে স্বজনরা জানান।

এবিষয়ে রেসিডো ক্লিনিকের মালিক এম এ জামান কুসুম বলেন রোগী বাড়ি থেকে হাসপাতালে আসতে অনেক দেরি করে ফেলে। বাচ্চা এবং মায়ের সংকটাপন্ন অবস্থায় আমরা অপারেশন করি, পরে মা বাচানো সম্ভব হলেও বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়নি। এবিষয়ে অপারেশনকারী ডা. আলমগীর হোসেন বলেন অপারেশেনের সময় অবস্ট্রাকটেড লেবার দেখা দেওয়ায় বাচ্চা ডেলিভারী নরমাল ছিল না সে কারনে বাচ্চা মারা গেছে। তবে প্রসূতি বর্তমানে সুস্থ আছে। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ বলেন হাসপাতালে ভর্তি এবং চলে যাওয়া কোন কিছু সম্পর্কেই আমি জানি না, আমি এই প্রথম শুনলাম তবে ডা. আলমগীর আমার হাসপাতালের ডাক্তার নয়।

তিনি খুলনা মেডিকেল কলেজে সার্জারির উপরে ডিপ্লোমা করছেন বলে জানি। ভুক্তভোগী রোগীর স্বজনরা বলেন আমরা সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে ক্লিনিকে যেতে বাধ্য হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন ডাক্তার আলমগীর সার্জারীর বিশেষজ্ঞ ডাক্তার না হয়েও অর্থের লোভে এমন বড় বড় অপারেশন করে থাকেন, তার বিরুদ্ধে এর আগেও অন্য একটি ক্লিনিকে রোগী মৃত্যুর ঘটনা আছে। তাছাড়া ক্লিনিকটি যথাযথ আইন মেনে পরিচালিত হয় না এখানে কোন আবাসিক ডাক্তার নেই, নেই কোন প্রশিক্ষিত নার্স। এমন মৃত্যুর ঘটনা মাঝে মাঝে ঘটে। এভাবেই দিনের পর দিন চলছে হরিণাকুÐুসহ ঝিনাইদহের বিভিন্ন বে-সরকারী হাসপাতাল ক্লিনিকগুলো। এলাকাবাসীর দাবি হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন অভিজ্ঞ সার্জন নিয়োগ দিলে এলাকাবাসী উপকৃত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।