সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ছোটভাদড়া গ্রামের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল লতিফ লতা’র বিরোধ চলে আসছিল।
শুক্রবার রাতে আব্দুর রশিদের সমর্থক নাজমুল ও লতা’র সমর্থক সবুজের তুচ্ছ বিষয় নিয়ে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ছোটভাদড়া গ্রামে একটি ঘটনা ঘটেছে। কোন আহতের খবর পায়নি। পরিস্থিত বর্তমানে স্বাভাবিক রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে