ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
হরিণাকুন্ডতে ডোবায় পড়ে ১৮ মাসের শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডতে পানিতে ডুবে মারা গেছে তৌফিক নামে ১৮ মাস বয়সের এক শিশু। নিহত তৌফিক উপজেলার কুল্লাগাছা গ্রামের লিটন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পিছনে একটি ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, নিহত ওই শিশুটির মা সকালে রান্না করছিলেন। সেসময় শিশুটি মায়ের পাশেই খেলছিল। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার মা আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন।
পরে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির ভাসমান মরদেহ পাওয়া যায়। হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৪ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২১ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে