সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
স্বামী স্ট্রোকে মারা যাওয়ার দুদিনের মাথায় নগদ টাকা ও গহনা নিয়ে পালিয়ে গেলেন ২য় স্ত্রী
স্বামী স্ট্রোকে মারা যাওয়ার দুদিনের মাথায় নগদ টাকা ও গহনা নিয়ে পালিয়ে গেলেন ২য় স্ত্রী। এ ঘটনা ঘটেছে আলমডাঙ্গার কেশবপুর গ্রামে।
জানা যায়, কেশবপুর গ্রামের আলীহিম (৫৮) নামের এক ব্যক্তি পোস্টম্যানের চাকরী করতেন। গত ১০ মাস আগে তার ১ম স্ত্রী ফিরোজা খাতুন ২ সন্তান রেখে মারা যান। স্ত্রী মারা যাওয়ার ৩ মাসের ভেতর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হালসার পোস্টম্যান ইয়ামিন ওরফে শামসুল ইসলাম মধ্যস্থতা করে লিলি খাতুন ওরফে নূপুরের সাথে আলীহিমকে আবার বিয়ে দেন।
ভোটার আইডি কার্ডে তার বাড়ি ঢাকার সাভারের গাজির চট। এ বিয়েতে শর্ত দেওয়া হয় যে, লিলি খাতুন ওরফে নূপুরের আগের পক্ষে একটি মেয়ে আছে এবং সে মেয়ে হোস্টেলে থাকে। প্রতি মাসে সেই মেয়েকে ১০ হাজার টাকা দিতে হবে। গত ৭ মাস চুক্তি মাফিক তাদের সংসার চলে। এরই মধ্যে অবশ্য লিলি ওরফে নূপুরের ৩টি সন্তান থাকার কথা জানাজানি হয়ে যায়।
কিন্তু গত ১২ মার্চ স্ট্রোকে আক্রান্ত হয়ে আলীহিম মারা যান। তার মৃত্যুর দুনের মাথায় ২য় স্ত্রী নগদ টাকা ও গহনা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আলীহিমের প্রথম পক্ষের সন্তান উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আলী মিল্টন বাদী হয়ে গতকাল সোমবার আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৯ ঘন্টা আগে