লগইন
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে ৭ দিনের কর্মসূচী \ সংবাদ বর্জনের কঠোর হুশিয়ারি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ নভেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ১২৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে ৭ দিনের কর্মসূচী \ সংবাদ বর্জনের কঠোর হুশিয়ারি


মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের কতৃক ডিবিসি’র মেহেরপুর জেলা প্রতিনিধি আবু আক্তার করন ও বাংলাদেশ রয়টার্সে প্রতিনিধি জাকির হোসেনের উপর হামলার প্রতিবাদ ও ঘটনা বিচারের দাবীতে ৭ দিনের কর্মসূচী গ্রহন করেছে মেহেরপুর সাংবাদিক সমাজ। এ উপলক্ষে সোমবার সকালে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রথম দিনের কর্মসূচী পালনে মেহেরপুর জেলার সাংবাদিক সমাজের ব্যানারে মৌন মিছিল ও মানববন্ধন করা হয়েছে । মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে নেতৃত্ব দেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা সাংবাদিক সমাজের আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটু।


মানববন্ধনের জেলা সাংবাদিক সমাজের আহবায়ক রুহুল কুদ্দুস টিটু বলেন, ঘটনার দিন জেলা প্রশাসক সাংবাদিক নের্তৃবৃন্দদের নিয়ে তাঁর সম্মেলন কক্ষে মতবিনিময় করে দ্রæত এ ঘটনার ব্যবস্থা করার জন্য তদন্ত কমিটি করেছিলেন। কিন্তু ঘটনার আটদিন পার হলেও তদন্ত কমিটি কোন প্রতিবেদন দেননি এবং কার্যকর কোন ব্যবস্থা গ্রহন করেননি। যে কারণে আমরা বাধ্য হয়ে ৭দিনের কর্মসূচী দিয়েছি। আপনি এর মধ্যে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। না হলে আমাদের এ কর্মসূচী চলতে থাকবে। একপর্যায়ে জেলা প্রশাসনসহ মেহেরপুরের সরকারি দপ্তরের সকল সংবাদ বর্জন করাসহ কঠোর আন্দোলন করা হবে।


সাংবাদিকদের মধ্যে বক্তব্যে দেন জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মাহাবুব চান্দু, সাবেক সাধারন সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্ঠা ও দেশ রুপান্তর প্রতিনিধি তুহিন আরন্য, সভাপতি ও এসএ টিভির প্রতিনিধি ফজলুল হক মন্টু, সাধারন সম্পাদক ও বিটিভির প্রতিনিধি আলামিন হোসেন, গাংনী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মাইটিভির প্রতিনিধি মাহবুব আলম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম এন পাভেল, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স প্রমুখ।


দৈনিক মানবকন্ঠ প্রত্রিকার প্রতিনিধি মুজাহিদ মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে মেহেরপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বক্তারা অবিলম্বে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান। এর আগে সাংবাদিকরা মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয়ে মৌন মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উপস্থিত হয়।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর মেহেরপুর সমাজ সেবা কার্যালয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের ও তার সহযোগীরা ডিবিসি প্রতিনিধি আবু আক্তার করণ ও বিডি রয়টার্স প্রতিনিধি জাকির হোসেনকে মারধর করেন এবং ক্যামেরা ভাংচুর করেন। এ ঘটনায় ওই দিনই মেহেরপুর সদর থানায় চার জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৮/৯ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।