লগইন
সরবরাহ কম থাকায় ঝিনাইদহে হু হু করে বেড়েই চলেছে পেঁয়াজের দাম!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ অক্টোবর, ২০২১ | ০৬:০০ বিকাল ১৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

সরবরাহ কম থাকায় ঝিনাইদহে হু হু করে বেড়েই চলেছে পেঁয়াজের দাম!

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- সরবরাহ কম থাকায় ঝিনাইদহে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে মণপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৫০০ থেকে এক হাজার টাকা। দাম বেশি হওয়ায় খুশি কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। নেই দাম কমার সম্ভাবনা। ঝিনাইদহের শৈলকুপা পেঁয়াজের হাট। ভোর থেকেই এই হাটে পেঁয়াজ নিয়ে হাজির হন উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে বেচাকেনা। শনিবার (৯ অক্টোবর) জেলার সবচেয়ে বড় পেঁয়াজের বাজার শৈলকুপা হাটে গিয়ে দেখা যায়, প্রতিমণ পেঁয়াজ প্রকার ভেদে বিক্রি হচ্ছে ২৪শ’ থেকে ২৭শ’ টাকা, যা গত ২ সপ্তাহ আগেও ছিল ১৩শ’ থেকে ১৫শ’ টাকা।

১০ দিন আগে যে পেঁয়াজ ১৪শ’ টাকা মণ দরে বিক্রি হয়েছিল সে পেঁয়াজ বর্তমানে ২৭শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বাড়ার ফলে কিছুটা লাভবান হচ্ছেন কৃষক। দাম বাড়ার বিষয়ে, শৈলকুপা উপজেলার বৃত্তিদেবী রাজনগর গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, আমি ২৫ মণ পেঁয়াজ এনেছিলাম। ২৩শ’ টাকা মণ দরে বিক্রি করেছি। এখন যে দাম পাওয়া যাচ্ছে তাতে কৃষক কিছুটা লাভবান হচ্ছে। এভাবে কিছুদিন দাম থাকলে চাষিদের আরও একটু লাভ হবে। বেশি দামে বিক্রি হচ্ছে ছোট সাইজের পেঁয়াজ। আগাম মুড়িকাটি পেঁয়াজ লাগানোর জন্য ছোট পেঁয়াজ বীজ হিসেবে ব্যবহার হবে। তাই তার চাহিদা বেশি থাকায় সে পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে।

বর্তমানে দাম বেশি হওয়ায় খুশি কৃষকরা। ফুলহরি গ্রামের কৃষক রাশেদ উদ্দিন জানান, গত ২ সপ্তাহ আগেও পেঁয়াজের দাম ১৪শ’ সাড়ে ১৪শ’ টাকা ছিল। সেই সময় আমরা খুবই বিপদে পড়েছিলাম। এখন দাম বাড়ার কারণে আমরা খুশি। এখন যে দামে বিক্রি হচ্ছে তাতে লাভ হবে। তবে দাম বেশি থাকায় খুশিও হলে তাদের অভিযোগ কৃষকদের চেয়ে বেশি লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে কৃষক জমির উদ্দিন বলেন, বর্তমানে পেঁয়াজের দাম বাড়ার কারণে কৃষকের চেয়ে বেশি লাভবান হচ্ছে ব্যবসায়ীরা। তবে যদি বেশি সময় ধরে পেঁয়াজের দাম এমন থাকত তাহলে আমরা আরও লাভবান হতাম। এখন দাম বাড়ার কারণে ব্যবসায়ীরা লাভবান হচ্ছে।

কিন্তু ব্যবসায়ীরা বলেছেন, বর্তমানে পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। শৈলকুপা বণিক সমিতির সদস্য ফারুক আহম্মেদ বলেন, এখন পেঁয়াজের সরবরাহ কম। কৃষকের ঘরে যে পেঁয়াজ ছিল তা পচে গেছে আর শুকিয়ে গেছে। যে কারণে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। দাম বাড়ার মূল কারণ হচ্ছে এটি। আগামী ১-২ মাস পেঁয়াজের দাম এমনই থাকতে পারে, এমনকি দাম বাড়তেও পারে। শৈলকুপা বণিক সমিতির দেওয়া তথ্যমতে, প্রতি শনিবার ও মঙ্গলবার শৈলকুপার এই হাটে প্রায় ২ কোটি টাকার পেঁয়াজ কেনাবেচা হয়, যা পাঠানো হয় ঢাকা, খুলনা, সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন জেলায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।