লগইন
সংসদ সদস্য হাজী সেলিমের একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালাচ্ছে র‌্যাব
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ অক্টোবর, ২০২০ | ০৬:০০ বিকাল ২৯৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ

সংসদ সদস্য হাজী সেলিমের একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালাচ্ছে র‌্যাব

ঢাকার ধানমণ্ডি কলাবাগান ক্রসিংয়ের কাছে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর সংসদ সদস্য হাজী সেলিমের একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালাচ্ছে র‌্যাব। 

পুরান ঢাকার চকবাজার এলাকার ২৬ নম্বর দেবিদাসঘাট লেনের  বাড়িতে সোমবার দুপুর ১২টায় অভিযান শুরু হয়। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ  বলেন, ‘সোয়ারিঘাট এলাকায় হাজী সেলিমের একটি বাড়ি আছে, সেটা ঘেরাও করে র‌্যাব সদস্যরা অভিযান চালাচ্ছে।

চকবাজার থানার ওসি মওদুদ হাওলাদার  বলেন, হাজী সেলিমের বাসায় র‌্যাব ও ডিবি পুলিশ যৌথ অভিযান চলছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আসার পর তল্লাশি শুরু হবে। এরপরই ইরফান সেলিমকে গ্রেফতার করা হবে কিনা সিদ্ধান্ত হবে। 

চকবাজারের যে বাসায় র‌্যাব  অভিযান চালাচ্ছে সেটি হাজী সেলিমের পৈতৃক বাড়ি। অভিযানে ‌র‌্যাবের ৪০০-৫০০ সদস্য অংশ নিয়েছেন। ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। 

২৫ অক্টোবর রোববার সন্ধ্যার পর ধানমণ্ডিতে কলাবাগান ক্রসিংয়ের কাছে হাজী সেলিমের গাড়ি থেকে নেমে লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধরের ঘটনা ঘটে।  

ঘটনার পরদিন সোমবার ধানমণ্ডি থানায় একটি মামলা করে ওয়াসিফ।

মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম, প্রোটকল অফিসার এবি সিদ্দিক দিপু, মোহাম্মদ জাহিদ ও মিজানুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও তিনজনকে আসামি করেছে।

মামলার পর হাজী সেলিমের গাড়িচালক মিজানুর রহমানকে গ্রেফতার  করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, লেফটেন্যান্ট ওয়াসিফ রোববার রাত পৌনে ৮টার দিকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে কলাবাগানের দিকে যাচ্ছিলেন। ল্যাবএইড হাসপাতালের সামনে সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি কালো রঙের ল্যান্ড রোভার গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১১- ৫৭৩৬) পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

ওয়াসিফ ও তার স্ত্রী ধাক্কা সামলে মোটরসাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গে ওই গাড়ি থেকে জাহিদ, দিপু এবং অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজন ‘অশ্লীল ভাষায় গালিগালাজ’ করতে করতে নেমে আসে এবং ‘মারধর’ শুরু করে। তারা লেফটেন্যান্ট ওয়াসিফের পরিচয় জানার পরও তার স্ত্রীকে ‘উঠিয়ে নেয়ার এবং হত্যার’ হুমকি দেয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে সংসদ সদস্যের গাড়ি ফেলে মারধরকারীরা পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে এমপির গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল ধানমণ্ডি থানায় নিয়ে যায়। 
 
এদিকে এই ঘটনার পর মোবাইল ফোনে একটি ভিডিও ধারণ করেছেন এক প্রত্যক্ষদর্শী। এরই মধ্যে ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ওই ভিডিওতে দেখা গেছে, আহত নৌবাহিনীর কর্মকর্তা নিজেকে লেফটেন্যান্ট ওয়াসিফ বলে পরিচয় দিয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দিচ্ছেন। 

নৌবাহিনীর এই কর্মকর্তাকে রক্তাক্ত মুখে বলতে শোনা যায়, তিনি পরিচয় দেয়ার পরও তাকে মারধর করা হয়েছে, তার স্ত্রীর গায়েও ‘হাত দিয়েছে’।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, ওই গাড়িটি সংসদ সদস্য হাজী সেলিমের। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। তার ছেলে এরফান সেলিম, নিরাপত্তারক্ষীসহ ৫-৬ ছিলেন। এ ঘটনায় এরফান সেলিমকে প্রধান আসামি করে একটি মামলা করেছেন লেফটেন্যান্ট ওয়াসিফ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।