সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শৈলকুপা পৌর নির্বাচনে গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছেন নৌকার এজেন্ট!
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঘড়ির কাটায় তখন দুপুর দুইটা। বাইরে নারী ভোটারদের দীর্ঘ লাইন। ভোটকক্ষে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রের কক্ষে গিয়ে চোখে পড়ল, এক এজেন্ট গোপন কক্ষে ভোটারের সঙ্গে অবস্থান করছেন। ঘটনাটি ঝিনাইদহের শৈলক‚পা পৌরসভার ছয় নম্বর কেন্দ্র শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের। সেখানে শনিবার শৈলক‚পা পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রায় ২০ মিনিট ওই কক্ষে নজর রাখেন গনমাধ্যমকর্মীরা।
ওই এজেন্ট নিজের নাম বলেন পুতুল খাতুন। তিনি নিজেকে নৌকার এজেন্ট বলে পরিচয় দেন। দেখা গেছে, তিনি এজেন্টদের নির্দিষ্ট স্থান থেকে উঠে কক্ষের বিভিন্ন স্থানে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। কখনো কখনো গোপন কক্ষেও প্রবেশ করছেন।
এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাসুদ আহমদ সাংবাদিকদের জানান, ‘ভোটকক্ষে কোনো প্রার্থীর এজেন্ট স্থান ছেড়ে অন্য কোথাও যেতে পারেন না। আপনারা (সাংবাদিক) বললেন, আমি বিষয়টি দেখছি।’
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৪ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২১ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে