লগইন
শৈলকুপায় স্কুল শিক্ষককে মারধর মামলার আসামী গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ১৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

শৈলকুপায় স্কুল শিক্ষককে মারধর মামলার আসামী গ্রেফতার


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় জাহিদুজ্জামান হিরক নামে এক স্কুল শিক্ষককে মারধর করে আহত করা মামলার প্রধান আসামী রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১২টার দিকে উপজেলার চড়িয়ারবিল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মির্জাপুর ইউনিয়নের দেবিনগর গ্রামের মৃত হারান মন্ডলের ছেলে। মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ১১ই নভেম্বর মির্জাপুর ইউনিয়ন ভুমি অফিসের তহসীলদার আনিছুর রহমান ১৪৪ ধারা তদন্তে করতে আসলে সেখানে সাক্ষির জন্য উপস্থিত হন স্কুল শিক্ষক জাহিদুজ্জামান হিরক। তহসীলদার জমির দখল সম্পর্কে জানতে চাইলে স্কুল শিক্ষক হিরক জানান গত ৬০ বছর ধরে এই জমি তাদের দখলে।

এ কথা বলার সাথে সাথে মোল্যাপাড়ার সরোয়ার মোল্যার ছেলে টুলু মোল্যা, বুলু মোল্যা ও ফেলু মোল্যাসহ ১০/১২ জন হামলা চালিয়ে শিক্ষককে মারধর করেন। হামলার সময় তহসীলদার পালিয়ে জীবন রক্ষা করেন। এ ঘটনায় স্কুল শিক্ষক হিরক বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা করেন। মামলা নং-১৫, তাং ১১-১১-২০২০ইং। মামলার তদন্ত কর্মকতা এসআই তরিকুল ইসলাম জানান, শিক্ষক মারধরের মামলার প্রধান আসামী রমজান চড়িয়ার বিল বাজার থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।