ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
শৈলকুপায় মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুর বাজার পাড়ায় মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে জুয়েল শেখ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
সে উপজেলার কাকুড়িয়াডাঙ্গা আবাসন প্রকল্পের বাসিন্দা। জানা যায়, জুয়েল শেখ হাটফাজিলপুর বাজার পাড়ায় মধু সংগ্রহ করতে একটি দেবদার গাছে ওঠে। এ সময় গাছ থেকে পাশ্ববর্তি একটি বাঁশ ঝাড়ের উপর পড়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে