সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শৈলকুপায় ব্যাটারী চালিত ইজিবাইক খাদে,চাপা পড়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় ব্যাটারী চালিত ইজিবাইক উল্টে নুরুল জোয়ার্দার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনাটি শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে ঘটেছে। এসময় চালকসহ আহত হয়েছে দুইজন।
নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত আদেল উদ্দিন জোয়ার্দারের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, ভাঙ্গা রাস্তা হওয়ায় ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পাশের পুকুরে উল্টে যায়। এসময় এক যাত্রী ইজিবাইকের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যায়।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে পুকুর থেকে ইজিবাইক ও যাত্রী নুরুল জোর্য়াদারের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ইজিবাইকের চালক আহত পান্নুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৪ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২১ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে