ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে মুক্তা খাতুন নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার পাঠানপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মুজাম শেখের মেয়ে। স্বজনরা জানান, সকালে শিশু মুক্তা বাড়ির পাশে খেলা করছিল।
পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে। এসময় নিকটতম এক প্রতিবেশী তার দেহ পুকুরে ভেসে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চত করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে