ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
শৈলকুপায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামে পানিতে ডুবে বায়েজিদ হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। শিশু বায়েজিদ ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে খেলতে খেলতে শিশু বায়েজিদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানিতে বায়েজিদকে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে