লগইন
শৈলকুপায় আদিবাসী পল্লীতে দুই ব্যক্তির সংঘর্ষ: আতঙ্কে হয়তো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নারীর মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ নভেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ১৭৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

শৈলকুপায় আদিবাসী পল্লীতে দুই ব্যক্তির সংঘর্ষ: আতঙ্কে হয়তো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নারীর মৃত্যু


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপার পল্লীতে নিজ জামাইয়ের সাথে প্রতিপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়লো লতা বালা (৫৫) নামের এক আদিবাসী নারী। ঘটনাটি সোমবার রাত সাড়ে সাতটার দিকে ঝিনাইদহের শৈলকুপার ৫নং কাচেরকোল ইউনিয়নের মধুদহ আদিবাসী পল্লীতে।

এদিকে মারা যাওয়া নারীর ছেলের অভিযোগ কিল ঘুসিতেই তার মৃত্যু হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরন করে বলে জানা যায়। নিহত লতা বালা আদিবাসী পল্লীর আসু সরকারের স্ত্রী। স্থানীয়রা জানান, দীর্ঘদিন লতা বালার জামাই বিদ্যুৎ সরাকর ও একই পল্লীর খোকন সরকারের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার রাত সাড়ে সাতটার দিকে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে বিদ্যৎ সরকারের শাশুরী লতা বালা ঘটনাস্থলে মারা যায়। লতা বালার ছেলে রাম সরকার অভিযোগ তার ভগ্নিপতির সাথে খোকন সরকারের সংঘর্ষের সময় এলোপাতাড়ি কিলঘুষিতে তার মায়ের মৃত্যু হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন পুলিশের প্রাথমিক ধারনা শৈলকুপার কাচেরকোল ইউনিয়নের মধুদহ আদিবাসী পল্লীতে দুই ব্যক্তির সংঘর্ষ দেখে আতঙ্কে হয়তো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লতা বালা নামের এক নারীর মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে তিনি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।