লগইন
শৈলকুপায় অধ্যক্ষের বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ জানুয়ারী, ২০২১ | ০৬:০০ বিকাল ১১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

শৈলকুপায় অধ্যক্ষের বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক ফেইসবুকে ফেইক আইডি খুলে পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অধ্যক্ষের পরিবার সম্পর্কে কটূক্তি করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে অত্র কলেজের শিক্ষক মিলনায়তন হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্যে অধ্যক্ষ আসাদুর রহমান বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ছবি ব্যবহার করে ফেইক আইডি খুলে গত ০৫ জানুয়ারী তার এবং তার পরিবারের ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে কটুক্তিমুলক মন্তব্য করে বিভিন্ন ধরনের পোস্ট দেয়।

বিষয়টি তার দৃষ্টি গোচর হলে তিনি নিজে বাদী হয়ে গত ঐ দিনই শৈলকুপা থানায় একটি সাধারন ডায়েরি করেন। এরপর তার ছবি ব্যবহার করে আরও একটি ফেইক আইডি খুলে আবারও তার ও তার পরিবারের ছবি ব্যবহার করে কটূক্তিমূলক মন্তব্য করে পোস্ট দেয়। এমতাবস্থায় থানায় আরো একটি সাধারন ডায়েরি করা হয়। তিনি আরো বলেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য সাংবাদিকদের উদ্দেশ্য করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় অত্র কলেজ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।