লগইন
শিক্ষার্থী কর্তৃক কম্পিউটার অপারেটরকে লাঞ্চিতের ঘটনায় কলেজে পরীক্ষা বন্ধ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জুন, ২০২৩ | ০৬:০০ বিকাল ৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষার্থী কর্তৃক কম্পিউটার অপারেটরকে লাঞ্চিতের ঘটনায় কলেজে পরীক্ষা বন্ধ


শিক্ষার্থী কর্তৃক আলমডাঙ্গার নিগার সিদ্দিকী কলেজের কম্পিউটার অপারেটর লাঞ্চিত হওয়ার ঘটনায় কলেজের চলমান পরীক্ষা বয়কট করা হয়েছে। ৮ জুন অধ্যক্ষ ও লাঞ্চিত শিক্ষকসহ কলেজটির এক প্রতিনিধি দল অভিযুক্ত শিক্ষার্থিদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট উপস্থিত হন।


লাঞ্চিত শিক্ষক ( কম্পিউটার অপারেটর) আবুল হায়াত জানান, বুধবার কলেজ মাঠে ১ম বর্ষের ছাত্র হৃদয় কয়েকজন সহপাঠীসহ বসেছিল। তাদের পেছনে বসে আড্ডা দিচ্ছিলো আরেক গ্রুপ শিক্ষার্থী। এক পর্যায়ে পেছনের গ্রুপ থেকে কেউ একজন সামনের গ্রুপের হৃদয়ের গায়ে সিগারেট ছুড়ে মারে। হৃদয় সে সিগারেট কুড়িয়ে ভেঙ্গে দিতে উদ্যত হলে পেছনের গ্রুপ থেকে কয়েকজন হৃদয়কে ধরে নিয়ে যায় পাশের চিপায়। সে সময় কিছু ছাত্রী দৌড়ে গিয়ে কম্পিউটার অপারেটর আবুল হায়াতকে ঘটনা বলেন। আবুল হায়াত ছুটে গিয়ে তাদেরকে বকাঝকা করলে বিএম শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরানসহ কিছু শিক্ষার্থী তাকে ( আবুল হায়াত) শারীরিকভাবে লাঞ্চিত করে।


এ ঘটনার প্রতিবাদে কলেজের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ স্থগিত করেছেন শিক্ষকরা।
এ তথ্য নিশ্চিত করে নিগার সিদ্দিকী কলেজের বিএম শাখার শিক্ষক আশাদুল হক বলেন, অভিযুক্ত শিক্ষার্থিদের একটা চক্র আছে। ইতোপূর্বে তারা এমন ন্যাক্কারজনক ঘটনা আরও ঘটিয়েছে।


অধ্যক্ষসহ কলেজের শিক্ষকরা বৃহস্পতিবার বেলা ১১ টায় অভিযুক্তদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট যান।


অধ্যক্ষ আবু নাসিরের সাথে যোগাযোগের জন্য তাকে মোবাইলফোনে রিং দিলে সেট পাওয়া গেছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর জানান, "অধ্যক্ষসহ শিক্ষকরা এসেছিলেন। এটা গর্হিত ও লজ্জাজনক ঘটনা। তাদেরকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৩ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৬ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৭ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৮ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৮ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৯ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।