লগইন
শিক্ষার্থীদের চেচামেচিতে সহকারী রেজিস্ট্রারের ঘুম ভেঙ্গে যাওয়ায় ৬ ছাত্রকে পিটিয়ে জখম!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ ডিসেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ২৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষার্থীদের চেচামেচিতে সহকারী রেজিস্ট্রারের ঘুম ভেঙ্গে যাওয়ায় ৬ ছাত্রকে পিটিয়ে জখম!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ছাত্রাবাসে বসবাসরত শিক্ষার্থীদের উচ্চস্বরে কথাবার্তায় ঘুমের ব্যাঘাত ঘটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলামের। আর এতে তিনি ক্ষিপ্ত হন। প্রথমে ছাত্রদের সঙ্গে তর্কবিতর্ক ও পরে দলবল নিয়ে ছাত্রাবাসে হামলা চালিয়ে ৬ ছাত্রকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের আনন্দনগর গ্রামের রবিউল ছাত্রাবাসে।

এসময় ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য রেজাউল করিম খাঁন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। শিক্ষার্থীরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানালেও তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগীরা জানান, ত্রিবেনী রোডের সাকসেস কোচিং সংলগ্ন রবিউল ইসলাম মেসে ১২ জন ইবির শিক্ষার্থী পড়ালেখা করেন। মেসের ছাত্র কামাল উদ্দীনের মাস্টার্স শেষ হওয়ায় তারা গভীর রাত পর্যন্ত সবাই মিলে ট্যুরের পরিকল্পনা করছিলেন।

মেসের পাশেই ইবির আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলামের বাসা। মঙ্গলবার রাতে সহকারী রেজিষ্ট্রার জাহিদ মেসে এসে কামালকে ডেকে বলেন তাদের চিল্লাচিল্লির কারণে তার ঘুমের ব্যাঘাত ঘটে। এর আগেও মেসে শিক্ষার্থীরা চিল্লাচিল্লি করেন বলে অভিযোগ করেন তিনি। মেসে থাকা অন্য শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে সহকারী রেজিষ্ট্রারের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। জাহিদ শিক্ষার্থীদের হুমকি ধামকি দিয়ে চলে যান। গভীর রাতে লোকজন নিয়ে মেসে ঢুকে ছাত্রদের মারধর করেন। হামলার মুখে শিক্ষার্থীরা মেস থেকে ক্যাম্পাসে চলে যান এবং গুরুতরসহ আহত অন্তত পাঁচ জন শিক্ষার্থী চিকিৎসা নেন।

ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানাকে জানালে তারাও ঘটনাস্থলে আসেন। ভূক্তভোগী কামাল উদ্দীন বলেন, জাহিদ ভাই আমাদের পাশের মেসে থাকেন। মঙ্গলবার রাতে তিনি আমাদের মেসে আসেন এবং আমরা প্রতিনিয়ত চিল্লাচিল্লি করি বলে অভিযোগ করেন। পরে তিনি ৩০/৪০ জনকে নিয়ে মেসে থাকা শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করেন। জাহিদ নিজেও আমাকে মেরেছে। সহকারী রেজিষ্ট্রার জাহিদ হোসেন বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।

মারামারির ঘটনার সাথে আমার সংশিষ্টতা নেই। উল্টো শিক্ষার্থীরা আমাকে বিনা কারণে অভিযুক্ত করে আমার বাড়ির গেটে ইট পাটকেল মেরেছে। আমি বিষয়টি প্রক্টরকে জানিয়েছি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। মেস মালিক রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আমাকে ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড.শফিকুল ইসলাম ও প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান। তারা বলেন, ঘটনাটি তদন্তে সহকারী প্রক্টর শফিককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৯ মিনিট আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

১ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

২ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৩ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৩ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৪ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে  আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।