লগইন
শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন জরিমানাসহ নানা কর্মসূচি নিয়েছে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ২৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন জরিমানাসহ নানা কর্মসূচি নিয়েছে


শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল ১১ আগস্ট মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে ৮ জনকে জরিমানা প্রদান করা হয়েছে। দন্ডিতরা হলেন, শহরের জুয়েলারি ব্যবসায়ি সুভাষ কর্মকার, যশোর বাকুড়া গ্রামের শামীম কবীর, কুষ্টিয়া শহমে ফাহিম, আলমডাঙ্গার পলাশ আলী, পাঁচলিয়ার জাহিদ হোসেন, চুয়াডাঙ্গা সদরের দত্তাইল গ্রামের রফিকুল ইসলাম, মাজহাট গ্রামের খায়রুল ইসলাম।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি জানান, শতভাগ মাস্ক পরিধাণ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।তিনি বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় প্রায় প্রতিদিনই পজিটিভ ফলাফল আসছে।

এমন পরিস্থিতিতে সরকারি নির্দেশনা করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করা অবশ্য প্রয়োজন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি বেশ কিছু কৌশল ও কার্যক্রম ইতোমধ্যে শুরু করা হয়েছে।


'শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণে আমরা আলমডাঙ্গাবাসী বদ্ধপরিকর ' এই ¯েøাগানকে সামনে রেখে গত ৮ আগস্ট উপজেলার আইলহাঁস ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধিমেনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ঘোলদাঁড়ি পুলিশ ক্যাম্পের আইসি, ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম, সচেতন মানুষ উপস্থিত ছিলেন। তাদের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিটি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরে গিয়ে মাস্ক পরিধানের গুরুত্ব বোঝাবে।

যেসব পরিবার, ব্যক্তি, প্রতিষ্ঠান, নিয়ম প্রতিপালন করবে, সেখানে বিশেষ স্টিকার লাগানো হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সকল গণপরিবহন, যানবাহন, মোটরসাইকেল, ব্যবসাপ্রতিষ্ঠানে এই বিশেষ স্টিকার লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শুধু তাই নয়, ব্যক্তি /পরিবার/ প্রতিষ্ঠান নিয়মিত মাস্ক পরিধান নিশ্চিত করলে তাদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। যে ইউনিয়ন শতভাগ মাস্ক পরিধান বাস্তবায়ন করতে পারবে তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কৃত করা হবে এবং শতভাগ মাস্ক পরিধানকারী ইউনিয়ন হিসেবে ঘোষণা দেয়া হবে।

একইভাবে পৌরসভায় যে ওয়ার্ড শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করবে তাদের পুরষ্কৃত করে ঘোষণা দেয়া হবে। যারা মাস্ক পরিধান না করে ঘরের বাইরে বের হবে তাদের জেল-জরিমানা এমনকি কারাদÐ হতে পারে।

ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা হতে পারে, গণপরিবহন, যানবাহন, মোটরসাইকেল জব্দ করা হবে। এক কথায়, মাস্ক ব্যবহারের ক্ষেত্রে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন জিরো টলারেন্স অবস্থান নিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫৪ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫৫ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।